×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে মিরপুরের সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat