ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে তিনটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রায়পুরা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, গত ১৮ অক্টোবর রাতে উপজেলার চর মরজাল এলাকায় পুলিশের আরেকটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে The Arms Act, 1878 অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রায়পুরা থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..