×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৩৯ বার পঠিত
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি পর্ব। আজ সোমবার অনুশীলনের সময় মাঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই স্টেডিয়ামের পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। বন্ধ হয়ে যায় অনুশীলন।

মেঘলা আকাশের কারণে ফ্লাডলাইটের আলোয় টাইগারদের অনুশীলন হচ্ছিল। হঠাৎ আগুনের ঘটনায় মুশফিকুর রহিম দৌড়ে ড্রেসিংরুমের দিকে চলে যান। তবে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের অনেকেই মাঠে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। দুই মিনিটের মধ্যে সেই আগুন এমনিতেই নিভে যায়।

পরে অবশ্য ফায়ার সার্ভিসের গাড়িও দেখা গেছে স্টেডিয়ামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লাডলাইটে আগুন লাগার সম্ভাব্য কারণ হতে পারে শর্ট সার্কিট। কিছুক্ষণ পর মেরামত শেষে সেই ফ্লাডলাইট ফের জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর আগেই অবশ্য ক্রিকেটাররা ফের অনুশীলন শুরু করে দেন।

২৫ আগস্ট পর্যন্ত চলবে টাইগারদের এই প্রস্তুতি। ৩০ আগস্ট থেকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপের আসর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat