×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে এই প্রতিনিধিদল আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, সার উৎপাদন এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিসহ নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং কৌশলগত খাতগুলোতে নতুন বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও বিদেশি বিনিয়োগবান্ধব নীতি তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat