×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২৯ বার পঠিত
জনি হোসেন, ,স্টাফ রিপোর্টার, (নীলফামারী):

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য দেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, গুণী শিক্ষক রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির,  জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম সিদ্দিকুর রহমান, শিক্ষক দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ড. সৈয়দ খলিলুর রহমান, সদস্য মোরশেদ আজমসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে নীলফামারীর গুণী ও প্রবীণ শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আফজালুল হক নান্নুকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় চাঁদের হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান হেলাল, নীলফামারী বিএম কলেজের সহকারী অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, কুখাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেনদ্রজিৎ রায় মিরু, নীলফামারী উত্তর চওড়া স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মোর্শেদ আজম এবং গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সরোয়াদ্দী হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat