×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

অ্যাম্বুলেন্সে শহিদ জওয়ানের দেহ নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছেলে, ভাই, ভাইপো সহ ৪ জনের। রবিবার (৪ অক্টোবর ) ভারতের উত্তরপ্রদেশের পূর্বা- ঞ্চল  এক্সপ্রেসওয়েতে অযোধ্যা - সুলতানপুর সীমানার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় শহিদ জওয়ানের ছেলে গৌরব সিং (২৮), ভাই রাজন চৌধুরী (৩৬), ভাই পো রাম সমুঝ সিং(৪০) এবং অ্যাম্বুলেন্স চালক জসপাল সিংয়ের (৩০) মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, সুবেদার মেজর সত্যবান দেওরিয়ার রুদ্রপুর থানার গালিয়া দুদহাইলা গ্রামের বাসিন্দা। চন্ডীগড়ে কর্মরত  ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর দেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই দুর্ঘটনা ঘটে। চন্ডীগড় থেকে অ্যাম্বুল্যান্সে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে হালিয়াপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান অ্যাম্বুলেন্সের চালক।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে হালিয়াপুর থানার পুলিশ। জানা গেছে, ঘটনাস্থলেই জওয়ানের ছেলে গৌরব এবং অ্যাম্বুলেন্স চালক জসপালের মৃত্যু হয়। এবং ভাইপো রাম সমুঝকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। মৃত ৪ জনই দেওরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat