×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ৭৫ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা সদর বিট অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে বিশেষ ভূমিকা রাখেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ।

রবিবার ৪ই আগস্ট ২০২৬ইং সকাল থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বক্তারপুর, পাশা গেইট, বোর্ড মিল সাহেবপাড়া এলাকায় বন বিভাগের জমি দখল করে বাড়ি নির্মাণ ও অস্থায়ী দোকানপাট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গঠনস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেলে সেখানে উচ্ছেদের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। 

এ সময় বক্তারপুর এলাকার সাব্বির হুসাইন , পাশা গেট এলাকার আনিস, বোডমিল সাহেবপাড়া এলাকার জসিম, বোড মিল এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটসহ একাধিক স্থাপনা ভেঙ্গে বনভূমি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার ইকবাল হোসেন  সোনালী কন্ঠকে বলেন,  চন্দ্রা বিট অফিসের অধীনে যে সকল এলাকায় জবরদখলের তথ্য  যাচ্ছি  আমাদের সাধ্যমত সরজমিন পরিদর্শন করে সেগুলো অপসারণ করছি।  অবৈধ দখলদার কাউকে ছাড় দেয়া হবে না তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ সোনালী কন্ঠকে জানান আমাদের প্রধানমন্ত্রীর যে প্রকল্প টা আছে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি তা আমরা বনভূমি অবৈধ দখলদারের কাছ থেকে দখমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করে বনের আওতায় আনব  ।যারা শক্তি প্রয়োগ করে জবরদখল করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ‌ অবৈধ দখল উচ্ছেদ পূর্বক পতিত জমি বনায়নের আওতায় আনা হবে । অবৈধ জবরদখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

এ সময় উচ্ছেদ অভিযানে  উপস্থিত ছিলেন, ফরেস্ট গার্ড আব্দুল লতিফ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আজহারুল হক, ও বিএম লুৎফর রহমান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat