×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২১
  • ২৩ বার পঠিত

বান্দরবান জেলার থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে আজ সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের এ দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দীন, চনু মং মার্মা, মা সেতু তংসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত পুনর্বাসন এবং পুনরায় ব্যবসা চালু করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat