×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১১৪ বার পঠিত
‎এ,কে,এম আসাদুজ্জামান রানা
‎পঞ্চগড় জেলা প্রতিনিধি:

‎
‎গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।
‎
‎আজ শনিবার দুপুরে আশরাফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।
‎
‎এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ৷
‎
‎জানা গেছে,আটক আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।
‎
‎পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
‎
‎এছাড়া জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪)  নামে আরেক কৃষকলীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।
‎
‎এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ ২জনকে আটকের পর আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
‎
‎উল্লেখ,এই যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা,ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat