×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২০৯ বার পঠিত
দেশের আট বিভাগেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আট বিভাগে মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বেশি হতে পারে। এই তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের ৭৫ শতাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়া ও বান্দরবানে, ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল টেকনাফে সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সপ্তাহখানেক ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অনেক এলাকা তলিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat