×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১০০ বার পঠিত
ফিরোজ খান 
বিশেষ প্রতিনিধি 

নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহর বাড়িতে চোর সন্দেহে এক দিনমজুর কে পিটিয়ে  হত্যায়  মৃত্যুর ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  
গ্রেফতার হওয়া আসামির নাম মোঃ লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯)। 
গ্রেফতারকৃত আসামি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের (৬) নং ওয়ার্ডের যাদবপুর গ্রামের তাজুল ইসলাম মাস্টার বাড়ির মৃত নজির আহাম্মদের সন্তান।
বুধবার (৩) ডিসেম্বর দুপুরে উক্ত  বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান।
উক্ত ঘটনার বিষয়ে সোনালী কন্ঠ প্রতিনিধি  কে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আসামিকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে  তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এর আগে, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার যাদবপুর গ্রাম থেকে পিবিআই নোয়াখালীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
নিহত মোঃ আলাউদ্দিন (২৬) উপজেলার বাটইয়া ইউনিয়নের (২) নং ওয়ার্ডের বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের সন্তান, পেশায় একজন দিনমজুর ছিলেন।  
পিবিআই জানায়, ২০২৪ সালের (১)মে রাত  ৯ঃ৩০ এর দিকে নরোত্তমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহর বাড়ির সামনের  ঘাটলায় চোর সন্দেহে আলাউদ্দিনকে আটক করে বাড়ির কেয়ারটেকার লাতু। পরবর্তীতে চেয়ারম্যান সিরাজের নির্দেশে লাতুসহ  মামলায় উল্লেখিত  অন্য আসামিরা লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে আলাউদ্দিনকে গুরুতর জখম করে। 

বিচার আরও বাকী আছে বলে চেয়ারম্যান সিরাজের বসতবাড়ির সামনে আজিমা দরবার হলে আটকে রাখে।  সুযোগ বুঝে একই দিন গভীর রাতে আলাউদ্দিন পালিয়ে গিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
পিবিআই আরও জানায়, উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী কে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার (৫) দিন পর (৬) মে বিকেলে আলাউদ্দিন মারা যান। সিরাজ উল্যাহ ও তার পরিবারের সদস্যরা তৎকালীন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঘটনার মীমাংসা করাসহ ন্যায় বিচারের আশ্বাস দেন। ওই আশ্বাসে নিহতের অসহায় বাবা-মা ও আত্মীয় স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিকটিমের লাশ বিনা ময়নাতদন্তে গ্রামের বাড়িতে এনে দাফন করেন। 
এরপর ১ নম্বর আসামি ও তার স্বজনরা প্রতিশ্রুতি মোতাবেক সমাধানের উদ্যোগ না নিলে, নিহতের মায়ের আদালতে দায়েরকৃত মামলার  প্রেক্ষিতে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের  হয়। পরবর্তীতে, (১৩) জুন মৃত্যুর (৩৬) দিন পর নিহতের  লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) এম ফয়জুর রহমান আরও বলেন, দীর্ঘ (১৭)মাস নিবিড় তদন্তে হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করা হয়। আসামি ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা নিয়ে মামলার তদন্ত ও ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামি গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে,অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat