×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ৯১ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রতীক (শাপলা, ধান ও পাটের শীষ সমন্বিত প্রতীক) ব্যবহারের কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও নওগাঁর মান্দা উপজেলার কশব ও বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসের একজন তহসিলদার (অফিস সহায়ক) তাঁর ভিজিটিং কার্ডে সেই প্রতীক ব্যবহার করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ ছাড়া এই প্রতীক ব্যবহারের নিয়ম না থাকায় এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষ এবং স্বয়ং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মান্দা উপজেলার কশব ও বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত তহসিলদার মাকসুদা বেগমের নামে প্রকাশিত একটি ভিজিটিং কার্ডে দেখা যায়, তিনি কার্ডের শীর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহার করেছেন। জাতীয় প্রতীক (যা সাধারণভাবে 'শাপলা লোগো' নামে পরিচিত) ব্যবহারের বিষয়ে সরকারিভাবে সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। আইন অনুযায়ী, বাংলাদেশের জাতীয় প্রতীক কেবল মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত কিছু সংস্থা, দপ্তর ও পদমর্যাদার ব্যক্তি তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করতে পারেন । ভূমি অফিসের একজন তহসিলদার/অফিস সহায়ক ব্যক্তিগত ভিজিটিং কার্ডে এটি ব্যবহার করা সরকারি বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে নীতি নির্ধারক মহল এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিক্রিয়ায় জানায়, ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত তহসিলদার মাকসুদা বেগম এটা বিরাট ভুল করেছে, তার এই ভুলের শাস্তি হওয়া দরকার।

উপজেলা ভূমি কর্মকর্তা নাবিল নওরোজ বৈশাখ বিষয়টি নজরে আসার কথা জানিয়ে বলেন, "এই ধরনের ভুল যাতে আর না হয়, সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল ভূমি অফিসে সরকারি লোগো ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে পুনরায় সচেতন করা হবে।"

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী  বলেন, "জাতীয় প্রতীকের ব্যবহার অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত পদমর্যাদার ব্যক্তি ছাড়া ব্যক্তিগতভাবে কেউ এই লোগো ব্যবহার করতে পারেন না।  যদি কোনো তহসিলদার ভিজিটিং কার্ডে এটি ব্যবহার করে থাকেন, তবে এটি অবশ্যই বিধি বহির্ভূত কাজ হয়েছে। আমরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat