×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৪১০ বার পঠিত
রাজশাহীর বাঘায় ছেলের শুকুর আলী পাকার (৪৫) হাসুয়ার কোপে বাবা রুস্তম আলী পাকা (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের  হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শুকুর আলী পাকা পলাতক রয়েছেন। 

এ বিষয়ে মনিকগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কিছুদিন থেকে বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিবে। গাছ বিক্রি করতে বাবা নিষেধ করে ছেলেকে। এ নিয়ে মঙ্গলবার ভোর রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারাল হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। 

এ বিষয়ে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat