×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২২২ বার পঠিত
বাংলাদেশের গর্ব পদ্মা সেতু ঘুরে গেল ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফিটি রবিবার মধ্যরাতে বাংলাদেশে এসেছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার পদ্মাসেতুতে অফিসিয়াল ফটোসেশন হওয়ার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে পরিকল্পনায় কিছুটা বিঘ্ন হয়েছে।

ঢাকা থেকে বেলা পৌনে ৩ টার দিকে হেলিকপ্টারে করে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ট্রফিটি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ট্রফিটি সড়ক পথে গাড়ীতে করে বিকেল ৪টার দিকে মাওয়ায় পৌঁছে। পরে পদ্মা সেতুর এক নং পিলারের কাছে ফটোনেশন করা হয়। আধা ঘণ্টার মতো অবস্থান করার পর ট্রফিটি আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আগামীকাল ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে ট্রফি দেখার সুযোগ পাবেন জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল-সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা।পরদিন ৯ আগস্ট সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat