×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ৩১৪ বার পঠিত
মো: ইউনুছ আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চোখের চিকিৎসা ও অপারেশনের সুযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত সাহেবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শাহজাদপুর চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের একটি মেডিকেল টিম অংশ নেয়।
ক্যাম্পে আগত শতাধিক দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি পরীক্ষা, চশমা প্রদান এবং ছানি অপারেশনের জন্য রেজিস্ট্রেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত।
তিনি বলেন, “মানবতার সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে সেবা করাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, জনগণের দুঃখে-সুখে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনেকেই জানান, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।

ক্যাম্পে স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল উপচেপড়া। নারী, পুরুষ ও বৃদ্ধরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা গ্রহণ করেন।
দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান স্থানীয় এলাকাবাসী।

শেষে ড. মুহিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat