×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৯৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবানঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে চোরাচালানের মালামালসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। অভিযানে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৪ হতে আনুমানিক ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মিয়ানমারে  পাচারকালে ১২০টি কম্বলসহ তিনজন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলো—
চাকঢালা বাজারপাড়া মোঃ হানিফের পুত্র
মোঃ মহিব উল্লাহ, ফুজুরছড়ার বাসিন্দা আলী হোসেনের পুত্র মোঃ জিয়াউর চেরারমাঠের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ ওসমান, তারা সবাই বান্দারবানের  নাইক্ষ্যংছড়ি,
উপজেলার বাসিন্দা।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলল(পিএসসি) বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat