×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৯৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গে। মিরিকের রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে গেল ক্রজার গাড়ি। ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছে। জানা যায়, নেপাল থেকে মিরিক ছোট ক্রজার বাস চলাচল করে। বুধবার (২২ অক্টোবর ) ওই ক্রজারটি যাত্রীদের নিয়ে নেপাল থেকে মিরিকে আসছিল। বিকাল সাড়ে ৩ টায় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিরিকের কাছে পুটুং রোডের নলডারা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই রাস্তায় একাধিক বাঁক আছে। বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায় ১৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলে খবর। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন নেপাল ও ১ জন মিরিকের বাসিন্দা। দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। মিরিক থানার পুলিশ, দমকল ও বিপযয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat