×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২৮৯ বার পঠিত
শফিউল করিম সবুজ
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের প্রলোভনে এক কলেজপড়ুয়া তরুণীর সাথে শারিরীক সম্পর্ক  গড়ে তুলেন সাজ্জাদ নামের এক তরুণ ।প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রেমিকা সাদিয়া।
সোমবার(২৯ সেপ্টেম্বর)চকরিয়া একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করেন।

অভিযুক্ত প্রেমিক সাজ্জাদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার নজরুল ড্রাইভারের ছেলে,সেই পেশায় একজন পুলিশ কনস্টেবল।বর্তমানে চট্টগ্রামের পুলিশ লাইনে  কর্মরত আছেন বলে জানান সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী বলেন,আমি চট্টগ্রামের রাউজান এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে (২০) গত তিনমাসের মধ্যে পুলিশলাইনসহ নারীকোর্টে মামলা দায়ের করি। ভুক্তভোগী নারী  মামলায় উল্লেখ করেন ,সাজ্জাদ দীর্ঘ ৩ বছরধরে বিয়ের প্রলোভনে দেখিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক করে। এবং পরবর্তীতে বিয়ের কথা বললেই এড়িয়ে যায়,প্রতারণার শিকার হয়ে নারীআদালতে একটি মামলা দায়ের করি।মামলা করার পরবর্তীতে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অভিযোগ টি প্রত্যাহার করতে বাধ্য করে। পরে গত ২৭সেপ্টেম্বর বিকেলে বিয়ের কথা বলে সাজ্জাদ আমাকে ডিসি পার্কে নিয়ে যায়।ওই পার্কে নিয়ে মারধর করেন।২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে আমি চকরিয়া উপজেলার হারবাং এসে সাজ্জাদের বাড়ীতে গিয়ে তার মা বাবা ও স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করি।তার বাড়ীতে মা বাবা কোন ভাবেই আমাকে আশ্বস্ত করেনি।আমি তার প্রতারণা শিকার হওয়ার বিষয়টি জানতে পেরে ১৩ সেপ্টেম্বর আমার মা স্ট্রোক করে মৃত্যু বরন করেন।পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই।এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই।আমি সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার চেয়ে সাংবাদিকের দারস্থ হয়ে সংবাদ সম্মেলন করলাম।বিভিন্ন মামলাসহ সম্পর্কের সকল ডকুমেন্টস হাতে সংরক্ষিত আছে।
আমি ন্যায় বিচার চায়।
সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী তরুণী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat