×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১৫৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

আসামরাজ‍্যের কোকরাঝাড় জেলার অন্তগর্ত গোসাঁইগাঁও কো ডিস্ট্রিক্টের অধীন আসাম- পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস করেছেন আসাম পুলিশ ও আবগারি দফতরের কর্মকর্তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) গোসাঁইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও) হীরেন কুমার ডেকা এ খবর দিয়ে জানান, তাঁর নেতৃত্বে অবৈধ চাষাবাদের জন‍্য পরিচিত কুখ‍্যাত অঞ্চল সংকোশ নদীর চর এলাকায় আবগারি দফতরের আধিকারিক ও কর্মচারী এবং পুলিশের যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। নদী পেরিয়ে আফিম ক্ষেতে পৌঁছেন তাঁরা। সেখানে আফিম চাষে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে জানান তিনি। এসডিপিও ডেকা জানান, আফিম ক্ষেতে পৌঁছে যৌথ বাহিনী ট্র‍্যাক্টর- লাঙ্গলের সাহায্যে ফসল ধ্বংস করেছে। তাঁরা অনুমান করেছেন, এক কেজি আফিমের বাজার মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা হলে অবৈধ ক্ষেতে বেশ কয়েক কোটি টাকার আফিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, অবৈধ আফিম চাষের জন‍্য দায়ীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat