×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৮৫ বার পঠিত
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; মোঃ মোবারক হোসেন

সড়ক দুর্ঘটনায় নিহত মেডিকেল টেকনোলজিস্ট এম সি নাসির উদ্দিনের ঘাতক ট্রাক চালকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দ্রুত সময়ের মধ্যে ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে এবং সড়কের নিরাপত্তা চেয়ে মানিকগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "আর কত তাজা প্রাণ সড়কে ঝরে যাবে? আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি মানিকগঞ্জ সাবেক চেয়ারম্যান তুজাম্মেল হক তুজা আরও বলেন, "সড়ক দুর্ঘটনা এখন মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত নাসির উদ্দিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিকের সামনে থেকে এম সি নাসির উদ্দিন ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat