×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১১৬ বার পঠিত
ইমরান আইজাক জাহাঙ্গীর , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী)সন্ধ্যায় বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ রংপুর। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এসময় আকবর আলী (৫০) নাম এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটক আকবর আলী চোপড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে । 

র‌্যাব-১৩ সূত্র জানা গেছে, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে আটক করা হয়।আটক ব্যাক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয় । 

এ বিষয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি  মুহাঃ আরশেদুল হক বলেন, র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে ।এবং কুষ্টি পাথর টি পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি কোষাগাড়ে পাঠানো হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat