×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ২০২ বার পঠিত

মনিরুজ্জামান রাসেল
স্টাফ রিপোর্টার, শেরপুর

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি রবিবার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে সদর থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।      

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শেরপুরের আলোচিত বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন ও তার ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তারা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে ব্যবসায়ী কামরুজ্জামান সুজন ও তার ভাই কামরুল হাসান শাহীন দীর্ঘদিন যাবত পলাতক ছিল। পাওনাদাররা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি মামলা এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat