×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১০৪ বার পঠিত

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের কৃষি শ্রমীক আবু বক্কর সিদ্দিক (৩৮) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কিস্ফোরক মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,উপজেলার মালিপুকুর গ্রামের আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী সিরাজুল ইসলাম (৪৮) ও ফরিদ উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম উপজেলার মালিপুকুর গ্রামের ফাকের আলীর ছেলে এবং ফরিদ উদ্দীন একই গ্রামের ফারেজ আলীর ছেলে। গত ২০জানুয়ারী জমিতে ধান রোপনকে কেন্দ্র করে ওই দিন সন্ধায় আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২১জানুয়ারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এঘটনায় ওই রাতেই আবু বক্করের মা মর্জিনা বিবি বাদী হয়ে সিরাজুল ও ফরিদ উদ্দীনসহ তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎এছাড়া আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দীন (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার ভরতেতুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল উদ্দীন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সিম্বা গ্রামের কবির উদ্দীনের ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat