×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ১৭১ বার পঠিত
মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ঘেরের ভেড়িবাঁধে সবজির চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। ৬ জানুয়ারি (সোমবার) সকালে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আবু হাসান (২০) সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা গ্রামের ফারুক সরদারের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর আল আমিন বলেন, আবু হাসান পায়রাডাঙ্গা গ্রামের বিলে মাছের ঘেরের বেড়িবাঁধে সবজির চাষ করেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘেরের বেড়িবাঁধের উপর কাজ করার সময় অসাবধানতাবশত বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আবু হাসান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat