×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২২৫ বার পঠিত
নারী ফুটবলের প্রচার ও উন্নতির লক্ষ্যে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছিল লেডিস কাপ প্রীতি টুর্নামেন্ট। যেখানে রিভার প্লেট ও গ্রেমিওর বিপক্ষে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্ণবাদের অভিযোগে আর্জেন্টিনার চার নারী ফুটবলারকে আটক করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। কারণ, রেফারি ছয়জন রিভার প্লেট খেলোয়াড়কে লাল কার্ড দেখান। তাই খেলা চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সংখ্যক খেলোয়াড় আর ছিল না দলটির।

ম্যাচটি প্রথমার্ধে বন্ধ হয়ে যায়, রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াস একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার পর। ম্যাচের ফুটেজ এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে ঘটনাটির সত্যতা মেলে।

গ্রেমিওর বিবৃতিতে দাবি করা হয়, তাদের খেলোয়াড়দের এবং বল বয়দের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে রিভার প্লেটের খেলোয়াড়রা। বল বয়কে দিয়াসের করা সেই বানরের অঙ্গভঙ্গির পরে প্রতিবাদ জানায় গ্রেমিওর খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি।

যার ফলে ছয়জন রিভার প্লেট খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচটি এরপর তিনি শেষও করে দেন, কারণ খেলা চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সংখ্যক খেলোয়াড় আর ছিল না দলটির। পরে ক্যান্ডেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক করে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশনের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের আদালত। সাও পাওলো জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আদালত তাদের ব্রাজিল ছাড়তে বাধা দিতেই এই পদক্ষেপ নিয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে টুর্নামেন্ট কমিটি কঠোর পদক্ষেপ নিয়েছে। রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কমিটির বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। তবে তাদের আইনজীবী থিয়াস সানকারির কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat