×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ২২২ বার পঠিত
 আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : 
বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৮) ও নওগাঁর রাণীনগর উপজেলার পারইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মসজিদে ছেলে জহুরুল ইসলাম (২৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী বাজার সংলগ্ন এলাকা ও কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের জামে মসজিদের সামনে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জহুরুল ইসলামের থেকে ১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও আব্দুর রশিদের কাছে থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে মাদকদ্রব্য আইনে তাদের নামে মামলা করা হয়। পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat