×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২১৯ বার পঠিত
ছাইদুল ইসলাম,  ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো কুরবানির (দুম্বা) মাংস দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার সময় জেলা প্রশাসনের কাছথেকে বিভাজনকৃত ২০ কার্টুন দুম্বার মাংস ধামইরহাট উপজেলার ৪১টি মাদরাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। 

পিড়লডাঙ্গা দারুল হিদায়ার পরিচালক ইনআমুল হক মাদানী বলেন, ”উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান স্যার উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করায় প্রকৃত হকদাররা দুম্বার মাংস পেল।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনছুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার মো. সামসুল ইসলামসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রধানগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat