×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২১৭ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া:
সদ্য সংগঠিত (২৬ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ড অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তরুণ বিএনপি নেতা মঈনুর রশিদ শামীমের সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এনামুল হক। তিনি প্রতি পরিবারে নগদ ১০ হাজার টাকা করে চার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা তুলে দেন। এর আগে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুর রহমান ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারের দুটি করে কম্বল ও প্রাথমিক খাবারের প্যাকেট তুলে দেন। 

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন,কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক  শোয়াইবুল ইসলাম এম.এ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইবরাহিম , সিনিয়র সহ-সভাপতি আব্দুল গণি ও ওয়ার্ড ছাত্রদল নেতা শহিদুর রহমান ফরহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat