×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৪৯ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল, (টাফ রিপোর্টার, শেরপুর)  
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি  পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে শেরপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। 

২৭ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের থানা মোড়ে শেরপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে।
পিলখানার হত্যাকান্ডটি তৎকালীন আওয়ামীলীগ সরকারের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাই তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করে বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এখনো অনেক বিডিয়ার সদস্য আছে যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, অনেকেই মিথ্যা মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন। 

বক্তারা আরও বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সুষ্ঠ তদন্ত করে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়া হোক।  

এসময় শেরপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat