×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২২২ বার পঠিত
রবিউল হাসান (রাজিব), ফরিদপুর:
ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:৫০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ৪,২৯,০০০ টাকা মূল্যমানের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১। মোঃ সুমন হোসেন (২৮), পিতা- মৃত বাবুল হোসেন, সাং-মহেশকুন্ডী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ও ২। আল্লাকুল আশিক হৃদয় (১৯), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। 

এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat