×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৪৭১ বার পঠিত
এমরান হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়নে নির্বাচনকালীন সময়ে পক্ষে ভোট না করায় বিদেশ ফেরত এক কৃষকের স্ত্রীর গালে চড় আর স্বামীর মাথা ফাটিয়ে দিলেন নব নির্বাচিত ইউপি মেম্বার। লাঠি দিয়ে বেধড়ম মারধর করে তাদের শরীরের বিভিন্ন অংশ মারত্বক জখম করে দেয়ার অভিযোগ উঠেছে দুই নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। মেম্বারের নেতৃত্বে খলিল, কাশেম, তার ছেলে হৃদয় ও মেম্বার ছেলে পিয়াস হামলা চালায়। মেম্বার নিজেই মহি উদ্দিনের স্ত্রী ইশরাত জাহান পলির ডান গালে চড় বসিয়ে দেয়। লাঠি দিয়ে বেধড়ম মারধর করে। এতে মহিউদ্দিনের মাথায় চার সেলাই দিতে হয়েছে। এদিকে ভাই ভাবিকে বাঁচাতে গিয়ে হামলা শিকার হন মহি উদ্দিনের ছোট ভাই নাজিম উদ্দিন। রেহাই পায়নি মহি উদ্দিনের শিশু সন্তানরাও। 

গত শুক্রবার দুপুরে বাইশমারা এলাকার খলিফা বাড়ী দরজায় এ ঘটনা ঘটে।  আহতরা সবাই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতেই আহতদের দেখতে সদর হাসপাতালে যান নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম।

অভিযোগ ও ঘটনা সূত্রে জানাগেছে, দীর্ঘ দিনে হতে উভয়পক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। পরস্পরর এওয়াজ বন্টনের মাধ্যমে পাওয়া জমি বুজিয়ে নিতে গত ১২ মে কৃষক মহি উদ্দিনের বাড়ীর সামনে বেড়া দিয়ে দখলের চেষ্টা করে সিরাজ মেম্বার। বিষয়টি সদর থানায় অবগত করার পর ১৭ মে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। পুলিশ যাওয়ার পরই হামলা চালায় তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat