×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের ফারাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে 'জিংক গম ও জিংক ধান 'শীর্ষক 'স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম 'অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইএসডিও এর আয়োজনে ও পরিচালনায়  হারভেস্ট প্লাস এর বাস্তবায়নের রিয়েক্টস ইন প্রজেক্ট এর আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের   প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়। আরো উপস্থিত ছিলেন  ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে  জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। 

উক্ত অনুষ্ঠানে ১২ জন শিক্ষক  ও ৯৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat