×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৫
  • ৩৭৬ বার পঠিত
মোঃ সাইদুর রহমান কুষ্টিয়া মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন আমলা ইউনিয়নের নওদা আজমপুর গ্রামে হাজী মোঃ রাহাত আলী বিশ্বাসের বাড়ি সহ দুটি মুদির দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। রবিবার আনুমানিক রাত ১- ৩০ মিনিটের সময় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান হঠাৎ রাত ১:৩০ মিনিটে সময় তার একজন প্রতিবেশী আগুন আগুন বলে তাদেরকে ডাকতে থাকে, সে সময় তারা ঘুম থেকে জেগে দোকানের সামনে এসে দেখে ঘরের মাঝখানে আগুন জ্বলছে। এ সময় সবার চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন জেগে ঘটনাস্থলে আসে। কিন্তু দুঃখের বিষয় অতি তাপ দাহের কারণে বর্তমানে কোন টিউবওয়েলে  মোটরযোগ পানি না ওঠায় অগ্নি নিবারণের কাজ করতে ব্যাহত হয়। এ সময় উপস্থিত সবাই টিউবওয়েলের পানি চেপে আগুন নিবারনের চেষ্টা চালায়। যে চেষ্টা কোন কিছু রক্ষা করতে পারেনি।  এদিকে মিরপুর ফায়ার সার্ভিসে ৯৯৯ এর মাধ্যমে কল করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঠিকমতো চিনতে না পারায় আসতে বিলম্ব হওয়ায় ভুক্তভোগীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী জানান বিশ হাজার টাকা নগদ অর্থসহ দুটি দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ছিল যার কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি এবং বসতবাড়িসহ তিনটি রুমের আসবাবপত্র সম্পন্ন পুড়ে গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat