×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ২৬৬ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় এক সিনিয়র সহকারি জজের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। 

পুরান মুন্সেফীর এলাকার বাসিন্দা সাইফুর রহমান সিনিয়র সহকারি জজ হিসেবে কুমিল্লায় কর্মরত রয়েছেন। বাসায় তার মা থাকেন। 

শুক্রবার রাত তারাবির নামাজ পড়ে সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানসহ অন্যান্যরা ঘুমিয়ে থাকেন। রাত প্রায় সাড়ে ১১টার দিকে বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে অজ্ঞাত চোরেরা  প্রবেশ করে। বাসায় সিসি ক্যামেরা থাকায় চোর ক্যামেরা গুলো ভেঙ্গে ফেলে এবং বাহির দিয়ে বাসার দরজা লক দিয়ে রাখে। পরে তছনছ করে ১০ ভরি স্বর্ণলংকারসহ নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। রাত ১২টার দিকে জজ সাইফুর রহমানের মা বিষয়টি আচঁ করতে পেরে আত্মীয় স্বজনকে এ বিষয়টি অবগত করেন। 

পরবর্তীতে তারা এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানের চাচাত মকবুল আহমেদ মুকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat