×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৪৫৭ বার পঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রণাংশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলোনি মোড়রের আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও পুরাতন বাজারের জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে ধরনের অবকাঠামো, লোকবল ও যন্ত্রাংশ নিয়ে ক্লিনিক পরিচালনার কথা রয়েছে, তা না থাকায় এ জরিমানা করা হয়েছে। এছাড়াও ক্লিনিকের পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয়। ক্লিনিকের নামে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে দুটি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat