×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২২
  • ২৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর  উপজেলার পয়লা ইউনিয়নের নারচী গ্রামের মৃত আক্কাজ এর বড় ছেলে  মোশারফ, রেলওয়ে চাকরি দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারণা করেছে বলে জানা যায়। বেগুন নারচী গ্রামের  তারা মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া কে বাংলাদেশ রেলওয়ে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে। প্রতারক দালাল  মোশারফ হোসেন  চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি,  টাকা ও স্ট্যাম্প  ফেরত দেওয়ার নামে বিভিন্ন তালবাহানা, ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে। মো:সেলিম মিয়ার পিতা  তারা মিয়া, তার বড় ভাই তারিফ হোসেন বলেন, আমরা অসহায় সাধারণ সহজ সরল দিনমজুর, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্যর বাড়িতে দিনমজুর হিসেবে,মাটি কাটার কাজ করে, জমানো সাত লক্ষ টাকা চাকরির প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করে প্রতারণা করেছে।আমাদের  নিকট থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে  ৭ লক্ষ টাকা দিয়ে জমি  কিনেছে বলে জানতে পেরেছি।আমরা সারা জীবনের জন্য নিঃস্ব হয়ে গেছি, আমাদের টাকা যে কোন উপায়ে ফেরত চাই এবং দালাল, প্রতারক মোশারফ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।বাসুদেব বাড়ির হালিম মোল্লা বলেন আমার ছোট মামা মাজার মামা আরো বেশ কয়েকজনের সামনে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা নিয়েছে দালাল প্রতারক  মোশারফ হোসেন । সেই সাথে ১০০ টাকার ২টি ননজুডিশিয়াল  ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়েছে, যাতে করে ভুক্তভোগীরা  থানা, কোর্টে কোন অভিযোগ না দিতে পারে। ভুক্তভোগী মোঃ সেলিম মিয়া ২২/০ ৩/ ২০২৪ ইং তারিখে বলেন, দালাল, প্রতারক মোশারফ ৭ লক্ষ টাকা ও স্ট্যাম্প ফেরত দেওয়ার জন্য আবার ও ঈদ পর্যন্ত সময় নিয়েছে।সাংবাদিকদের নিকট দালাল প্রতারক মোশারফ বলেন ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে টাকা এবং স্ট্যাম্প ফেরত দিয়ে দিব।পয়লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার  আবু সাইদ  বলেন, ভুক্তভোগীরা ৭ লক্ষ টাকা দিয়েছে আমি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat