×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৪৫৬ বার পঠিত
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমাড়পাড় গ্রাম থেকে অপহৃত এক কিশোরী(১৩)কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। 
জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া(৪৫) বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে সিলিংয়ের কাজ করতেন। কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ  বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাক্কার শেখের কিশোরী কন্যা(১৩)কে অপহরণ করে রংপুর নিয়ে যায়। তাকে সহায়তা করেন চক্কাউরিয়া সীমারপাড় গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা(৪০) ও মোস্তফার স্ত্রী খুকু মনি(৩০)। 

ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরেই পুলিশ নানা কৌশলে অপহরণকারী দুলাল ও অপহৃত কিশোরীকে বকশীগঞ্জের সীমারপাড় গ্রামে  ফিরিয়ে আনেন। পরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী দুলাল মিয়া ও সহায়তা কারী চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মোস্তাফা এবং মোস্তফার স্ত্রী খুকু মনিকে হেফাজতে নেয় পুলিশ।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat