×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ২৫৮ বার পঠিত
রবিউল হাসান (রাজিব),ফরিদপুর: মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ ফরিদপুরের ভাংগা থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে মোঃ রেজাউল মাতব্বর (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি টিম।

৫ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় র‍্যাব-১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল ০৪ মার্চ আনুমানিক রাত ৯ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ মোঃ রেজাউল মাতব্বর নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখাসহ নিত্য নতুন কুট কৌশল অবলম্বন করতো।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat