×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-০২
  • ২৮৮ বার পঠিত
সাঁথিয়া,পাবনা সংবাদদাতা: পৌর মেয়রের উদ্দ্যোগে ০৩ নং ওয়ার্ডের চমরপুর-গাগড়াখালী জলাশয়ের সকল কচুরিপানা স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে অপসারন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল হতে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা এ কাজে যুক্ত হন। 

১৯৮৮ সালের বন্যার তিব্র স্রোতে সাঁথিয়া-বেড়া মহাসড়কের গাগড়াখালী ব্রিজটি স্রোতের বানে ভেঙ্গে যায় এবং এখানে একটি বৃহৎ খাদের সৃষ্টি করে। বর্তমানে প্রায় ছয় একর জমির এই খাদটি জলাশয়ে রুপ নিয়েছে যেটা কচুরিপানায় পরিপূর্ণ। এ জলাশয়ের দূর্গন্ধময় পানি আর মশার উপদ্রবে এলাকাবাসি অতিষ্ঠ। কচুরিপানা অপসারিত হলে দু-গ্রামের শত শত মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। 

মেয়র মাহবুবুল আলম বাচ্চু দৈনিক সোনালী কন্ঠকে জানান, স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে নেতা-কর্মীরা এ জলাশয় অবমুক্ত করতে পারলে রাজস্ব বৃদ্ধি পাবে। মৎসখামার করে কিছু সংখক যুবকের কর্ম সংস্থানও সৃষ্টি করা যাবে। এছাড়া চমরপুর-গাগড়াখালীর শত শত মানুষের জলাশয়টি ব্যবহার্যের উপযোগী হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat