×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৩-০২
  • ২৪০ বার পঠিত
মোঃ নাহিদ সিকদার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে  বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় বাজারের চক বাজার, মাছ বাজার, মাংসের বাজার, সবজি বাজার পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাস্ট শ্যামল চন্দ্র বসাক প্রত্যেক দোকানীকে পণ্যের  সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও গুণগত পণ্য বিক্রয় করার নির্ধেশ দেন। পুরো রমজান মাস জুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানান। এসময় বাজারের ফাতেমা ষ্টোর, আতিক স্টোর, রানা স্টোর, আপন স্টোর, নবী স্টোর, ও উজ্জলকে মোট সাড়ে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বাজার মনিটরিংয়ে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ, স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ সাহেদ, এস আই ফারুকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat