×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ২৩১ বার পঠিত
নতুন চ্যাম্পিয়ন পেল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। রবিবার রাতে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।

ডাম্বুলার দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে বি-লাভ ক্যান্ডি পৌঁছে ১ বল হাতে রেখে। রান তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস শুরু থেকেই ছিলেন ছন্দে।

পাওয়ারপ্লেতে ক্যান্ডি তুলে বিনা উইকেটে ৪৭ রান। এরপর ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে দলীয় ৪৯ রানের মাথায় আউট হন হারিস। দ্বিতীয় উইকেটে মেন্ডিস ও দীনেশ চান্দিমাল যোগ করেন ৪৫ রান। দলীয় ৯৪ রানে থামেন মেন্ডিস।

আউট হওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৪৪ রান।
কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন চান্দিমালও। ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। আর চাতুরাঙ্গা ডি সিলভা মারেন ‘ডাক’।

পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখতে শুরু করেছিল ডাম্বুলা। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিফ আলীর ব্যাটে চিন্তামুক্ত হয় ক্যান্ডি। আসিফ ১০ বলে ১৯ রান করে আউট হলেও ম্যাথুজ মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়ে। ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ডাম্বুলা।

ধনঞ্জয়া ডি সিলভা ৪০, সামারাবিক্রমা ৩৬ ও কুশল পেরেরা ৩১* রান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat