×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ২৭ বার পঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ পলিথিন পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি গ্রামের কোরবান আলীর ছেলে রফিকুল ইসলামের কাছ থেকে প্রায় ছয় মাস আগে একটি ঘর ভাড়া নেন ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হোসেন। ওই ঘরে তিনি নিষিদ্ধ পলিথিনের গুদাম গড়ে তোলেন। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন তিনি।

ঘটনার দিন সকালে গুদামে ছয়জন নারী শ্রমিকসহ কাজ করছিলেন ব্যবসায়ী আবুল হোসেন। এ সময় পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হওয়ার পর গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাহ্য পলিথিনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে শ্রমিকরা দ্রুত গুদাম থেকে বাইরে বেরিয়ে আসেন। এতে কোনো প্রাণহানি না ঘটলেও আগুনে পুরো গুদাম ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শ্রমিকদের নিয়ে গুদামের ভেতরে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে এসে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এতে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat