×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ২৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মালিকপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে শ্রমিকদের এই অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক ও কর্মকর্তা আহত হয়েছেন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আজ ১৫ নভেম্বর থেকে ওই ১৩টি কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat