×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২২৯ বার পঠিত
বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বিয়ে ও স্বামীর কথা জানান অভিনেত্রী। তবে পোস্টে স্বামীর ছবি যোগ করেননি। এমনকি বরের নাম ছাড়া সেই অর্থে আর কোনো তথ্য দেননি নিজের লেখায়। আজ সংবাদমাধ্যমে মিলেছে এই অভিনেত্রীর স্বামীর ছবি।

ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি কোনো অভিনেতা নন। মিডিয়ার সঙ্গে কোনো সংযোগ নেই তার। বিদেশে কর্মরত আছেন তিনি।

পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ে হয়েছে ফারিণের। সাড়ে ৮ বছরের প্রেম ছিল তাদের। তার স্বামী ব্যস্ত থাকায় খুব তাড়াহুড়া করেই বিয়ে সারতে হয়েছে তাদের। স্বামী বিদেশ থেকে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের উপস্থিতিতে আরেকটি অনুষ্ঠান করবেন বলে পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। তাকে বিয়ে করার জন্য স্বামীকে ধন্যবাদও জানিয়েছেন ফারিণ। নিজেকে ধন্য মনে করছেন তিনি। পরিশেষে নিজেদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারিণ।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামে নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ফারিণ। পরে ওয়েব সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat