×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৫০ বার পঠিত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরো একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক জঙ্গিদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানার সন্ধান পায় সিটিটিসি।

সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টানা ছয় ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোয়াত, মৌলভীবাজার জেলা পুলিশ, কুলাউড়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের শতাধিক সদস্য ছিলেন।

অভিযানে জঙ্গিদের নতুন একটি আস্তানার সন্ধান মিলেছে বলে সিটিটিসি সূত্র নিশ্চিত করেছে। সেখানে কয়েকটি তাঁবু টাঙানো ছিল, জঙ্গল পরিষ্কার করে আরো কয়েকটি ঘর তৈরির প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।

পূর্বের অভিযানে আটক জঙ্গি সদস্য জামিলের স্বীকারোক্তিতে কালা পাহাড়ের ছাতাচূড়া এলাকায় তাদের তৈরি নতুন আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। এ সময় ওই আস্তানা থেকে পাঁচ-ছয় কেজি বিস্ফোরক দ্রব্য ও আস্তানার পাশে মাটির নিচের গর্ত থেকে ১৪ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার নতুন আস্তানার সন্ধানে কালা পাহাড়ের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। টানা চার ঘণ্টা হেঁটে কালা পাহাড়ে গিয়ে নতুন একটি জঙ্গি আস্তানার সন্ধান পাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat