×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৫৫ বার পঠিত
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি করেন রাফায়েল ভারানে।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানইউ।

দ্বাদশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। কিন্তু মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক। ২৭তম মিনিটে সুযোগ পায় উলভারহ্যাম্পটন। তবে ডি বক্সের কাছাকাছি দেওয়া মাথেউস কুইয়ার পাস থেকে নেওয়া পাবলো সারাবিয়ার শট পোস্ট ঘেঁষে বের হয়ে যায়।

গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচের ৭৬তম মিনিটে ম্যানইউকে লিড এনে দেন ভারানে। ওয়ান-বিসাকার বাড়ানো ক্রস থেকে চমৎকার হেডে গোলটি করেন তিনি। এই গোলটিই পার্থক্য গড়ে দেয় দুদলের, জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat