অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। আমানতকারীদের কাছ থেকে আজ রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু করেছে ব্যাংকটি
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ ও নীতিগত সহযোগিতার প্রশংসা করে জানান, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে
বৈঠককালে ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব শ্রেণির আমানতকারী যাতে তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ নির্বিঘ্নে উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়
ব্যাংক সূত্রে জানা গেছে, আমানত ফেরত বা উত্তোলনের প্রক্রিয়াটি সুশৃঙ্খল করতে ব্যাংকের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে আবেদন জমা দেওয়ার জন্য আমানতকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।