নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে সভার বিভিন্ন বিষয়ে অবহিত করেন। বৈঠকে ঢাকার গণপরিবহন খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা নিরসন, যাত্রীদের দুর্ভোগ লাঘব এবং সড়কে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী)
মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী)
হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী)
এ বি এম আব্দুস সাত্তার (প্রধানমন্ত্রীর মুখ্য সচিব)
মো. শহীদুল হাসান (সচিব, স্থানীয় সরকার বিভাগ)
মোহাম্মদ মসিউর রহমান (নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ)
ড. মোহাম্মদ জিয়াউল হক (সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ)
মোসলেহ্ উদ্দিন আহমেদ (কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি)
বৈঠকে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।