×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ৫৮ বার পঠিত
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৮ ইবি খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং পানছড়ি সাবজোনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চেঙ্গী ইউনিয়নের ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ১৮ ইবি খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসির উপস্থিতিতে ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব, এএমসি (আরএমও, ১৮ ইবি)-এর নেতৃত্বে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ। তারা জানান, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার ফলে অনেকেই উপকৃত হয়েছেন।

স্থানীয়রা আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণের মতো উদ্যোগ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat