×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৭৩ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুর সদর–৫ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে স্থানীয় ফৌজধারী মোড়ে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকরা জমায়েত হতে থাকেন। বেলা ১১টায় মিছিল শুরুর আগে সেখানে এক বড় গণসমাবেশ অনুষ্ঠিত হয়, যা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, “আমাদের দুর্ভাগ্য, যারা বাংলাদেশই চায়নি তারাই আজ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী।” তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নানা ধরনের বিভ্রান্তিকর ও অসত্য কথা বলছে। এমনকি ভোটের বিনিময়ে মানুষকে জান্নাত দেওয়ার মতো প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, জান্নাত দেওয়ার মালিক আসলে কে? জবাবে সমবেত লোকজন বলেন, আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারেন না। এরপর তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর কথা যারা বলে তারা প্রকৃতপক্ষে ধর্মের সঠিক অনুসারী নয়। তিনি বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই।আমি আপনাদের মামুন, আপনাদের দ্বারে দ্বারে  ভোটের জন্য ছুটে গিয়েছি। দয়া করে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের  সেবাই নিজেকে নিয়োজিত করবো। আমাকে আপনারা সবসময়ই পাশে পাবেন। 
সমাবেশ শেষে ফৌজধারী চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat